মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ও চাউল পেল ৭২৭১ কৃষক

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ও চাউল পেল ৭২৭১ কৃষক

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ০)

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ও চাউল পেল ৭২৭১ কৃষক

X

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ও চাউল পেল ৭২৭১ কৃষক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় টাকা ও চাউল পেলো ৭ হাজার ২ শত ৭১ কৃষক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, হাওরাঞ্চলে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা ও চাউল বিতরণ করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তা বিতরণকে কেন্দ্র করে উপকারভোগীর তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগের মুখে মঙ্গলবার সকালে কিছু সময়ের জন্য বিতরণ কার্যক্রম বন্ধ থাকলেও পরে তা পুনরায় বিতরণ শুরু করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার মধ্যনগর ও চামরদানী ইউনিয়নের তিনটি করে ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরকারি সহায়তা বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম শুরুর পরপরই তালিকায় নাম না থাকা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে চামরদানী ইউনিয়নের কয়েকজন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষের কাছে মৌখিকভাবে অভিযোগ জানান।অভিযোগের পর সাময়িকভাবে বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হলেও পরে আবার বিতরণ শুরু করা হয়।

এ সময় বিক্ষুব্ধ কৃষকরা “অনিয়মের তালিকা মানি না,মানব না” স্লোগান দেন। তাদের অভিযোগ,সম্প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তা বরাদ্দ এলেও প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিকটাত্মীয়দের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।এমনকি ক্ষতিগ্রস্ত নয় এমন ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্যের নামও তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।বিক্ষোভরত কৃষকরা অনিয়মের অভিযোগে তালিকাভুক্ত কয়েকজনের নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানান।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)সঞ্জয় ঘোষ বলেন,ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা এর জন্য দায়ী থাকবেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান,জিআর কর্মসূচির আওতায় আরও দুই হাজার ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহায়তা দেওয়া হবে। সে তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা বাদ পড়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});