প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার এমএমসি পোর্টস চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার এমএমসি পোর্টস চেয়ারম্যানের সাক্ষাৎ

মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোখতার আল-বুখারি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাংলাদেশের শিল্পখাতের বিকাশে মালয়েশিয়ার পক্ষ থেকে নতুন করে উৎপাদনমুখী শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।