রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

প্রশ্নে ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম না থাকায় পরীক্ষা বয়কট করে বিক্ষোভ

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় ঢাকা কলেজে পরীক্ষা বয়কট করে মিছিল করেছেন ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা।

রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে এই কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, পরীক্ষা বয়কট করে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে ঢাকা কলেজ অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান নেন ওই সেশনের একাংশের শিক্ষার্থীরা। এরপর ঢাকা কলেজ অধ্যক্ষের কাছে ৪ শিক্ষার্থী প্রতিনিধি প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ করার দাবি জানান। একইসঙ্গে আগামীকাল সোমবার (২২ জুন) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি বরাবর একই দাবিতে দরখাস্ত দেওয়ার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, ‘‘আমাদের অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ৭টি ক্যাম্পাস সংযুক্ত থাকবে। কিন্তু এখন আমরা আর এই অধ্যাদেশে বিশ্বাস করতে পারছি না। তারপরও আজকের ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে যদি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাসের অমুক বিভাগের অমুক বিষয়ের পরীক্ষা’ উল্লেখ থাকত, তাহলে অন্তত কিছুটা সান্ত্বনা পেতাম। কিন্তু প্রশাসন শুধু ঢাকা কলেজের নাম ব্যবহার করে একটি নীলনকশার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’’

২০২৪-২৫ সেশনের আরেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ‘‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার সরকারি ৭টি কলেজ ক্যাম্পাস নিয়ে গঠিত এবং এই ৭টি ক্যাম্পাসের মাটিই এর ভিত্তি। সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্দোলনও ঢাকা কলেজ ক্যাম্পাস থেকেই শুরু হয়েছিল। এই ক্যাম্পাসের মাটি থেকেই আমরা ব্যর্থ শিক্ষাব্যবস্থা ও ব্যর্থ প্রশাসনকে বুঝিয়ে দিতে চাই-ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধু একটি নাম নয়, এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। আজকের পরীক্ষার প্রশ্নপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাস’ লেখা উচিত ছিল। এভাবে উল্লেখ থাকলে আমরা তা মেনে নিতে পারতাম। কিন্তু প্রশ্নপত্রের শিরোনামে শুধু ‘ঢাকা কলেজ’ লেখা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।’’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন