রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রাক্তন দেবের প্রশংসায় শুভশ্রী

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রাক্তন দেবের প্রশংসায় শুভশ্রী

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের পরিচালনায় বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ‘দেশু ৭’ নামের একটি বড় বাজেটের সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে দেবের অভিষেক হতে যাচ্ছে। 

এ নিয়েই সংবাদ মাধ্যমে নানা কথা বলেন শুভশ্রী। শুভশ্রীর কাছে দেবের পরিচালনায় কাজ করার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি এক লাইনে কিছু বলতে চান না। তার কথা এমন, দেবের জন্য একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া প্রয়োজন, কারণ তিনি এটি পাওয়ার যোগ্য। এক লাইনে কথা বললে কম হয়ে যাবে। 

দেবের এই নতুন রূপ ও পরিচালনায় কাজ করাটা তিনি বেশ উপভোগ করছেন এবং একজন সহকর্মী হিসেবে দেবের মেধার প্রশংসাও করেন এই অভিনেত্রী। সিনেমাটি টলিউডের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে বলে জানা গেছে। এই সিনেমায় দেবের নির্দেশনা ও শুভশ্রীর অভিনয়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। নতুন এই সমীকরণ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

এক সময় দেব ও শুভশ্রী টলিউডের অন্যতম সফল অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তারা। 

তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন এই দুই তারকা। দীর্ঘ বিরতির পর অতীতের সব অভিমান ভুলে আবারও প্রাক্তনের সঙ্গে পেশাদার কাজের মাধ্যমে এক ফ্রেমে ফিরছেন শুভশ্রী। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});