শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রেমিককে হলের ছাত্রীদের ‘গোপন ছবি’ পাঠাতেন প্রেমিকা!

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হলের এক ছাত্রীর বিরুদ্ধে রুমমেট ও সহপাঠীদের ‘গোপন ছবি’ প্রেমিককে পাঠানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হলে ছাত্রীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তুবাউল জান্নাত ঐশী। তিনি দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, ঐশী হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়াই আবিদ নামে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির কাছে পাঠাতেন। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগীদের কাছে পাঠান আবিদ। এ পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থীর ছবি শনাক্ত করেছেন অভিযোগকারীরা। 

এ ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাত থেকেই জুলাই-৩৬ হলের ছাত্রীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।শিক্ষার্থীরা হলের ভেতরে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।

জানা যায়, আবিদ নামের ওই ব্যক্তির সঙ্গে অভিযুক্ত ঐশীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সময়ই তার কাছে বিভিন্ন ছবি ও ভিডিও পাঠানো হতো। পরবর্তীতে তাদের সম্পর্কের অবনতি ঘটলে ওই ব্যক্তি সেগুলোর কিছু অংশ হলের অন্যান্য শিক্ষার্থীর কাছে পাঠিয়ে দেন। 

অভিযুক্ত তুবাউল জান্নাত ঐশী বলেন, আমি পরিস্থিতির শিকার হয়ে এসব ছবি তাকে পাঠিয়েছি। সে আমাকে একের পর এক ভিডিও কল দেওয়ায় আমি কোন পরিস্থিতিতে আছি সেটা বোঝাতে রুমমেটদের ছবি পাঠাতাম। এ ছাড়া তারাও (রুমমেট) ওই ছেলেকে চিনত। এমনকি সে দেশে আসলে তারা ওর সঙ্গে দেখা করে ট্রিট নিয়েছে। এক সপ্তাহ আগে সে আমাকে বিয়ের জন্য চাপ দিলে আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে এখন বিয়েতে রাজি হইনি। তাই সে এখন আমার বিভিন্ন সময়ে পাঠানো ছবিগুলো নিয়ে প্রত্যেককে ইনবক্স করে এসব শুরু করেছে। আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি। এখন আমার সরি বলা ছাড়া আর কোনো উপায় নেই। 

ঐশীর প্রেমিক লন্ডন প্রবাসী আবিদ বলেন, ঐশীর একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেসবের ছবি, ভিডিওসহ সব প্রমাণ আমার কাছে আছে। ঐশী অন্যান্য মেয়েদের ছবি পাঠালে আমি নিষেধ করলে অট্টহাসিতে ফেটে পড়ত। মনে হতো যেন এসব করে ও পৈশাচিক আনন্দ পায়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমনটা করতে পারে না। আমি ওই মেয়ের পেছনে অনেক টাকা-পয়সা নষ্ট করেছি। দুই মাস আগে শুধু তার জন্যই আমি লন্ডন থেকে দেশে ফিরে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলাম। ভেবেছিলাম আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কিন্তু এখন তার আসল চরিত্র সবার সামনে প্রকাশ পাচ্ছে। এই মেয়ে আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমি তার বিচার চাই।

এ বিষয়ে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বলেন, আমি ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি জানতে এখন হলে যাচ্ছি। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});