শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে দাপট লা লিগার

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৫৬ পিএম   (ভিজিট : ০)

ফাইনালে মুখোমুখি হবে স্পেন (বাঁয়ে) ও আর্জেন্টিনা।

X

ফাইনালে মুখোমুখি হবে স্পেন (বাঁয়ে) ও আর্জেন্টিনা।

বিশ্বকাপ ফাইনালে দুই দলের স্কোয়াডের মোট ৫২ ফুটবলারের মধ্যে ২৪ জন খেলেন স্প্যানিশ লা লিগার বিভিন্ন ক্লাবে! স্পেন দলের ১৭ জনের পাশাপাশি আর্জেন্টিনার ৭ ফুটবলার আছেন এই লিগে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ ফুটবলার খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে।

বিশ্বকাপের প্রতি আসরের আগেই আলোচনা হয়, কোন ক্লাব বা লিগের প্রতিনিধিত্ব বেশি। এবার ফাইনালের আগে এর ব্যতিক্রম হয়নি। আলোচনা হচ্ছে কোন লিগ বা ক্লাবের খেলোয়াড় সবচেয়ে বেশি, তা নিয়ে।

লা লিগায় খেলা এই ২৪ ফুটবলারের মধ্যে সর্বোচ্চ ৯ জনের ঠিকানা আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় সর্বোচ্চ ৮ ফুটবলার খেলেন স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনায়। বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দলের স্কোয়াডে গত মৌসুমে রেয়াল মাদ্রিদে খেলেছেন এমন কেউ নেই। বিশ্বকাপের মাঝপথে তারা চেলসি থেকে যোগ করে মার্ক কুকুরেইয়াকে।

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন ফুটবলার আছেন। ফরাসি লিগ আঁর ৫ ফুটবলার আছেন বিশ্বকাপ ফাইনালে। ইতালিয়ান সেরি আ, জার্মান বুন্ডেসলিগা, যুক্তরাষ্ট্রের এমএলএস ও আর্জেন্টিনার লিগা প্রফেশনালের দুইজন করে ফুটবলার আছেন ফাইনালের স্কোয়াডে। এছাড়া পর্তুগালের প্রিমেইরা লিগা ও ব্রাজিলের সেরি আ লিগের আছেন একজন করে।

এর আগে সবশেষ বিশ্বকাপের ফাইনালে কোনো একক লিগের এমন আধিপত্য দেখা গিয়েছিল ২০০৬ সালে। সেবার ইতালি-ফ্রান্স ফাইনালে ছিল ইতালিয়ান সেরি আ লিগের আধিপত্য। এবারের আসরে সেমি-ফাইনালে চার দলের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার। স্পেন ও আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিতের পর এখন এককভাবে শীর্ষে আছে লা লিগা।

লা লিগার এই আধিপত্য শুধু স্কোয়াড আর ফুটবলার সংখ্যাতেই সীমাবদ্ধ না। মাঠেও আছে এই প্রভাব। দুই সেমি-ফাইনালে চার দলের শুরুর একাদশে থাকা মোট ৪৪ ফুটবলারের ১৬ জন ছিলেন লা লিগার। আর দুই সেমি-ফাইনালে হওয়া পাঁচ গোলের দুটি এসেছে লা লিগায় খেলে এমন ফুটবলারের পা থেকে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});