শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে উৎসব উদ্যাপন নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদ্যাপনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় মন্দির ও পূজা উদ্যাপন কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে রামগড়ে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। যাতে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরে রাতে গুইমারা, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.