বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফিটনেস পরীক্ষার ওপর নির্ভর করছে মুস্তাফিজের হান্ড্রেড অভিযান

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফিটনেস পরীক্ষার ওপর নির্ভর করছে মুস্তাফিজের হান্ড্রেড অভিযান

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ০)

ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলে ১০০ বলের ক্রিকেট আসরে খেলতে যাওয়ার অনুমতি পাবেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান

X

ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলে ১০০ বলের ক্রিকেট আসরে খেলতে যাওয়ার অনুমতি পাবেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমানের ফিটনেসের অবস্থা নিজেদের মেডিকেল বিভাগ দিয়ে মূল্যায়ন করার কথা জানিয়েছিল বার্মিংহাম ফিনিক্স। তবে শেষ পর্যন্ত তার সেই মূল্যায়ন হয়ে যাবে দেশেই। ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলেই দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলার অনুমতি পাবেন অভিজ্ঞ এই পেসার।

মিরপুরে আগামী সোমবার ফিটনেস পরীক্ষা হবে মুস্তাফিজের। সেটির ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেটের এই আসরে তার খেলা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস সংবাদ মাধ্যমকে জানালেন, দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে।

“বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে বার্মিংহাম ফিনিক্সের নিয়মিত যোগাযোগ হচ্ছে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে। তারা যদিও বলেছিল নিজেরা মূল্যায়ন করবে, এখন সিদ্ধান্ত হয়েছে, দেশেই ফিটনেস পরীক্ষা হবে ওর। বিসিবির মেডিকেল বিভাগ থেকে সবুজ সঙ্কেত পেলে ইংল্যান্ডে যাবে ও।”

গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। তখন বিসিবি থেকে বলা হয়েছিল, সুস্থ হয়ে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগবে তার। এর চার দিন পর বার্মিংহাম ফিনিক্স বিবৃতিতে জানায়, তারা নিজেরা পরখ করে দেখবে মুস্তাফিজের অবস্থা।

“জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডেতে চোট পেলেও মুস্তাফিজুর রহমান পূর্ব পরিকল্পনা অনুযায়ী বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন। ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ার এবং মেনিস্কাল ডিজেনারেশনের শিকার হয়েছেন মুস্তাফিজ এবং জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। তবে ফিনিক্সের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য তিনি আগামী সপ্তাহে বার্মিংহামে যাবেন।”

শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলের কারণে ইংল্যান্ডে যার যাননি মুস্তাফিজ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দা হান্ড্রেড-এ খেলার কথা মুস্তাফিজের। টুর্নামেন্ট শুরু হয়ে গেছে মঙ্গলবার। ফিনিক্সের প্রথম ম্যাচ শুক্রবার, পরেরটি রোববার। ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলে ৩০ জুলাইয়ের ম্যাচটিতে হয়তো খেলতে পারবেন মুস্তাফিজ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});