ভারতকে ভেঙে ফেলার কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার (২০ অক্টোবর) মহারাষ্ট্রের নাগপুরে বিজয়া দশমী উৎসবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই সতর্কবার্তা দেন।
মোহন ভাগবত বলেন, গত কয়েক দশকে ভারতের শক্তিশালী অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কিছু শক্তি দেশটিকে ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত ও আরএসএসকে দুর্বল করাই এসব শক্তির মূল লক্ষ্য। সাম্প্রতিক কিছু আন্দোলন ও বিক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত এসব আন্দোলন সমাজে বিশৃঙ্খলা ও জনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। বিক্ষোভের পথ না বেছে সমাজের ভেতর থেকেই সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে।
বাংলাদেশ, নেপাল ও ফ্রান্সের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার উদাহরণ দিয়ে আরএসএস প্রধান দাবি করেন, ‘পশ্চিম দিক থেকে একটি ঝড় ধেয়ে আসছে’, যা ভারতের সংস্কৃতি ও নিরাপত্তাকে ধ্বংস করতে চায়। দেশের ভেতরেও কিছু মানুষের মধ্যে ক্ষমতার প্রবল লালসা রয়েছে এবং তারা এসব বিদেশি শক্তির সঙ্গে সুর মেলাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.