রবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনায় সিক্ত নবনিযুক্ত বিভাগীয় সভাপতি

ঢাকা ইনফো২৪
জুন ১৪, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সাংবাদিক সংস্থার নতুন দায়িত্ব পাওয়া বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্সকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিল সংস্থার সদস্য ও নেতৃবৃন্দ। ১৩ জুন রাত ৯টায় দৈনিক আজকের বরিশাল অফিসে যুগ্ম সম্পাদকের কার্যালয়ে প্রাণবন্ত আলোচনা সভা শেষে বরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের বরিশাল’র সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সহ সভাপতি আঃ সালাম, মফিজুল ইসলাম মিলন, আতিকুর রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক পারভেজ সরদার, সিনিয়র সদস্য জোবায়ের হোসেন, এস এম সেলিম, রাজিব খান সহ প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন বলেন, বরিশাল বিভাগীয় কমিটিতে এতদিন যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সংস্থা এ পর্যন্ত আসায় তাদের অবদান রয়েছে। সে কারনেই তাদের দু’জনকে সংস্থার সর্বোচ্চ পরিষদের সম্মানজনক জায়গায় নেওয়া হয়েছে। তাছাড়া নতুন নেতৃত্ব তৈরীতে নবীনদের জায়গা করে না দিলে আগামী দিনে দেশ ও জাতি নেতৃত্ব সংকটে ভুগবে। সবাই মিলে বরিশাল বিভাগে সংগঠনকে শক্তিশালী ও সদস্যদের কল্যাণে কাজ করতে হবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স তার দায়িত্ব যথাযথ পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।