বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন করে অবরোধের এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়াসহ স্থানীয়দের তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে। এ কারণে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে চলতি মাসে পর্যটন মৌসুম শুরু হওয়ায় সাজেকে পর্যটকদের আগমন বাড়ার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আসন্ন দুর্গাপূজার ছুটিতে পর্যটকের সমাগম বাড়বে বলে আশা করে হোটেল-মোটেল ও রিসোর্টগুলো প্রস্তুতিও সম্পন্ন করেছে। তবে নতুন করে অবরোধের ঘোষণায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, সাজেকের অর্থনীতি মূলত পর্যটনকেন্দ্রিক। এ খাতের ওপর নির্ভর করে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের হাজারো মানুষের জীবিকা। বারবার সড়ক অবরোধ ও পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় রিসোর্টের বুকিং বাতিল হচ্ছে। পর্যটক না আসায় রেস্তোরাঁসহ স্থানীয় ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও লোকসানের মুখে পড়ছে।
সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির নেতারা বলেন, পর্যটন মৌসুম ও ছুটির দিনে সাজেক বন্ধ থাকলে পুরো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। তাই রাজনৈতিক বা আঞ্চলিক বিরোধের কারণে পর্যটন খাত যেন বারবার বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সাজেকে আটকে পড়া পর্যটক এবং সেখানে যেতে আগ্রহীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সড়ক খুলে দেওয়ার দাবি জানান তারা।
এর আগে পিসিজেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়া, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সাধারণ মানুষকে হুমকি-ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গত রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সড়ক অবরোধের ডাক দেয় সংগঠন দুটি।
স্থানীয় সূত্রের দাবি, সাজেক ইউপিডিএফের প্রসীত খীসার নেতৃত্বাধীন অংশের প্রভাবাধীন এলাকা এবং অবরোধের ডাক দেওয়া সংগঠন দুটি ইউপিডিএফ-সমর্থিত।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.