শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘ফ্রান্সের বিপক্ষে বিধ্বস্ত হবে প্যারাগুয়ে’

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

‘ফ্রান্সের বিপক্ষে বিধ্বস্ত হবে প্যারাগুয়ে’

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ০)

কিলিয়ান এমবাপেকে (মাঝে) নিয়ে উদযাপন করছেন সতীর্থরা।

X

কিলিয়ান এমবাপেকে (মাঝে) নিয়ে উদযাপন করছেন সতীর্থরা।

প্রবল শক্তির ফ্রান্সকে থামানোর মতো কোনো দল এই বিশ্বকাপে দেখেন না ক্রিস্তফ দুগাহি। সুইডেনের বিপক্ষে উত্তরসূরিদের ম্যাচের পর বিশ্বকাপ জয়ী সাবেক এই স্ট্রাইকার মনে করেন, শেষ ষোলোয় কোনো সুযোগই নেই প্যারাগুয়ের। জার্মানিকে হারিয়ে আসা লাতিন আমেরিকার দেশটি স্রেফ বিধ্বস্ত হবে কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলের সামনে।

সুইডেনের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ফ্রান্স। জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে প্যারাগুয়ে। শনিবার ফিলাডেলফিয়ায় কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

১৯৯৮ সালের ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য দুগাহি আরএমসির এক অনুষ্ঠানে ফ্রান্সের পারফরম্যান্স নিয়ে কথা বলছিলেন,‘ অপ্রতিরোধ্য? আমরা এটা থেকে বেশি দূরে নই। আমরা একটি দলকে দেখছি, যারা এক সঙ্গে খেলা উপভোগ করছে, দারুণ সময় কাটাচ্ছে। খেলোয়াড়দের মধ্যে এই সংযোগ খাঁটি। ওদের খেলা দেখাটা দারুণ। ওরা সবার মুখে হাসি ও আনন্দ ছড়িয়ে দিচ্ছে এবং বিনিময়ে ফিরেও পাচ্ছে। ফ্রান্সের এই অবিশ্বাস্য দলকে দেখলেই আপনি তা বুঝতে পারবেন।’

যে প্রশ্নটা আরও অনেকের মনে আছে, যে প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে, সেটা উঠে এলো দুগাহির কণ্ঠেও,‘ আজ কারা কী নিয়ে আমাদের মুখোমুখি হতে পারে? কোন দল আক্রমণভাগে এই ত্রয়ীকে থামাতে পারে? কিংবা এই চারজনকে? কোন দল আমাদের ঝামেলায় ফেলতে পারে?”

ফ্রান্সের শক্তির দিক বলতে গিয়ে সুইডেন ম্যাচ, দুই স্ইুডিশ তারকা ভিক্তর ইয়োকেরেশ ও আলেকসান্দার ইসাকের প্রসঙ্গ সামনে আনলেন দুগাহি। এমনকি প্রিমিয়ার লিগে খেলা দুই ফরোয়ার্ডের দামের কথাও বললেন।

সবশেষে তিনি সারাংশ টানলেন, সুইডেনের মতো দল যেখানে কিছুই করতে পারেনি, সেখানে প্যারাগুয়ের মতো দলও পারবে না। “ওরা তো ম্যাচ শুরুর আগেই কারচুপির অভিযোগ তোলেৃ আর ফ্রান্স সবসময়ই তাদের গুঁড়িয়ে দেয়। প্যারাগুয়ে বিধ্বস্ত ও অপমানিত হতে যাচ্ছে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});