রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া পারিশ্রমিক নিয়ে তিশার অভিযোগ

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বকেয়া পারিশ্রমিক নিয়ে তিশার অভিযোগ

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও অভিনয়েই থিতু হয়েছেন তাসনুভা তিশা। উপহার দিয়েছেন বেশ কিছু আলোচিত কাজ। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে নানারকম চড়াই-উতরাই পেরিয়েছেন। স্বামী-সংসার সামলে এখন নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী।

 কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন তাসনুভা তিশা। এ আলাপচারিতায় তার কাছে সঞ্চালক জানতে চান- কাজের পারিশ্রমিক নিয়ে কখনো ঝামেলা হয়েছে কি না? জবাবে তিশা বলেন, “হ্যাঁ, হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কখনো পোস্ট করি নাই।’

ক্যারিয়ারে অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তাসনুভা তিশা। ভণিতা না করে সরাসরি পরিচালকের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘মেহেদী হাসান জনি নামে একজন পরিচালক আছেন। উনার কাছে একটি নাটকের পারিশ্রমিকের টাকা পাই।’  

এসময় সঞ্চালক বলেন, ‘এই পরিচালকের সঙ্গে আরো কয়েকজনের ঝামেলা হয়েছে। তাকে নিয়ে কয়েকজনের পোস্ট দেখেছি।’ এ কথা শুনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিশা বলেন- ‘মেহেদী হাসান জনির?” সঞ্চালক তার কথায় সম্মতি জ্ঞাপন করেন।

 এরপর পরিচালকের উদ্দেশ্যে তাসনুভা তিশা বলেন, ‘তাহলে তো খুব খারাপ কাজ জনি ভাইয়া। এটা তো খুব খারাপ কাজ। আপনি এটা কী করলেন? আমার পারিশ্রমিক না দিয়ে হিরোকে চেয়ার কিনে দিলেন। খুব খারাপ, ভেরি ব্যাড।’ পুরো ঘটনা খানিকটা ব্যাখ্যা করে পরিচালকের উদ্দেশ্যে তাসনুভা তিশা বলেন, ‘২০২৫ সালের এপ্রিল মাসে কাজটি করেছিলাম। পারিশ্রমিকের টাকা চাইতে চাইতে একটা সময়ে বলেছি- ‘থাক ভাই মাফ করে দিলাম।’ 

একটি তেলের বিজ্ঞাপন দিয়ে শুরু তাসনুভা তিশার ক্যারিয়ার। এরপর ম্যাংগো বারের বিজ্ঞাপনে মডেল হন তাসনুভা তিশা। এই বিজ্ঞাপনে তাসনুভা তিশাকে বলতে শোনা যায়- ‘আমি তো পুরাই প্রেমে পড়ে গেছি’। বিজ্ঞাপনটি প্রচারে আসার পর দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে। বলা যায়, এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});