রবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন ব্যাংক খাত পুনরুদ্ধারে’


অক্টোবর ১১, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, ব্যাংক খাতের লুটপাটের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছর সরকারকে প্রতি বছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা করে বরাদ্দ দিতে হতে পারে।

শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে ‘বাংলা কিউআর’ লেনদেনের প্রচারণামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

মো. মোস্তাকুর রহমান বলেন, গভর্নরের দায়িত্ব নেওয়ার সময় দেখেছেন ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে বিপুল অর্থের প্রয়োজন হবে। লুটেরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমি যখন গভর্নরের দায়িত্ব নিয়েছি, তখন এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে। ব্যাংক খাতের এই ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা করে দিতে হবে।’

তিনি বলেন, ‘এই অর্থ দিয়ে সরকার চাইলে দুটি পদ্মা সেতু নির্মাণ করতে পারত। এমনকি কোটি পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়াও সম্ভব হতো।’

ব্যাংক খাতের অর্থ লুটের বিষয়ে গভর্নর বলেন, ‘লুটেরারা জনগণের টাকা নিয়ে গেছে। এটাকে শুধু চুরি না, তারা লুট করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘সরকার সাধারণত মূল্যসংযোজন কর ও আয়কর থেকে রাজস্ব পায়। দেশে ‘বাংলা কিউআর’ পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে সরকারের বার্ষিক আয় ২ লাখ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে।’

তিনি বলেন, ‘বাংলা কিউআর’-এর মূল উদ্দেশ্য হলো দেশের ১৮ কোটি মানুষের লেনদেন সহজ করা। এর মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে রাজস্ব ফাঁকিও কমে যাবে।

অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, দৈনন্দিন জীবনে আর্থিক সেবা যখন আরও সহজ ও সহজলভ্য হয়, তখনই ডিজিটাল রূপান্তর অর্থবহ হয়ে ওঠে।

তিনি বলেন, ইউআইইউতে ‘বাংলা কিউআর’ চালুর ফলে শিক্ষার্থীরা সরাসরি আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন ব্যবহারের অভিজ্ঞতা পাবেন। একই সঙ্গে ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্ভাবনা সম্পর্কেও তারা আরও সচেতন হওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাস্তবায়ন এবং ভবিষ্যতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যেই ইউআইইউর সঙ্গে অংশীদারত্ব করা হয়েছে বলে জানান তিনি।

ওয়ান ব্যাংক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বাংলা কিউআর’ সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের জন্য সহজ, সুবিধাজনক ও আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি হবে।

ইউআইইউর ৪০০ জনের বেশি শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্যাম্পাসের নির্দিষ্ট কিছু লেনদেনে এখন থেকে শিক্ষার্থীরা ‘বাংলা কিউআর’ ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও স্টল নিয়ে অংশ নেয়। সেখানে শিক্ষার্থী ও অতিথিরা সরাসরি ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে লেনদেনের অভিজ্ঞতা নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ উদ্যোগ এবং দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থার উন্নয়নে এর ভূমিকা তুলে ধরে একটি উপস্থাপনা দেওয়া হয়। পাশাপাশি ইউআইইউর বিভিন্ন বিক্রয়কেন্দ্রে নগদবিহীন লেনদেন ব্যবস্থারও সূচনা করা হয়।

অনুষ্ঠানি উপাচার্য ইউআইইউ ক্যাম্পাসকে নগদবিহীন ক্যাম্পাসে রূপান্তরের ঘোষণা দেন। এ সময় ২০০৭ সালে চীন সফরের সময় পেমেন্ট ব্যবস্থা নিয়ে নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});