বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ, মরিচ, লেবু (হাইব্রিড) ও শাকসবজির আবাদ, উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান। তিনি জানান, ২৬০০ কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রাণী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন।

পরে একই স্থানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭৫ জনের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়া প্রধান অতিথি একই মঞ্চে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে বেঞ্চ বিতরণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});