বন্যাদুর্গত বাঘাইছড়িতে এনজিওর কিস্তি আদায় বন্ধ থাকবে: এমপি দীপেন দেওয়ান

বন্যাদুর্গত বাঘাইছড়িতে এনজিওর কিস্তি আদায় বন্ধ থাকবে: এমপি দীপেন দেওয়ান

বন্যাদুর্গত বাঘাইছড়িতে এনজিওর কিস্তি আদায় বন্ধ থাকবে: এমপি দীপেন দেওয়ান

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ০)

সংসদ সদস্য দীপেন দেওয়ান

X

সংসদ সদস্য দীপেন দেওয়ান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি জানান, দুর্যোগকালীন সময়ে বাঘাইছড়িতে এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে।

‎

‎সোমবার (১৩ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

‎

‎তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের খাবারের জন্য আর্থিক সহায়তা, ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

‎

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।

‎

‎এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।