শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে হানিফ পরিবহনের চাঁপায় আইসক্রীম বিক্রেতা নিহত

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহি হানিফ পরিবহনের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক বাবু লাল বিশ্বাস (৪০) নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ জুন) সকাল পৌনে দশটার দিকে মহাসড়কের আশোকাঠী শারমিন ক্লিনিকের সামনে।

নিহত বাবু লাল বিশ্বাস উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার সুকান্ত বিশ্বাসের ছেলে। সে ভ্যানযোগে গৌরনদীতে আইসক্রীম বিক্রি করতে এসেছিলো।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী বেপরোয়াগতির হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক বাবু লাল গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

ওসি আরও জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাস ও ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।