বরিশাল নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল মহানগরবাসীকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে মুক্ত রাখার লক্ষ্যে ‘জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু হয়েছে।

শনিবার (৬ জুন) এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে এক আলোচনা সভা ও সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমান।

অভিযান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নগরীতে একটি সচেতনতা র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশালের জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. লোকমান হাকিম, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী এবং সিভিল সার্জন ডা. মঞ্জুর ই এলাহীসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।