শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাঁধ ভেঙে লস্করপুরের আট গ্রাম প্লাবিত

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাঁধ ভেঙে লস্করপুরের আট গ্রাম প্লাবিত

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:২৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে আটটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার দিনভর বাঁধ উপচে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছিল। রাতের দিকে কালীগঞ্জ এলাকায় বাঁধে হঠাৎ ভাঙন দেখা দেয়। মাত্র আধাঘণ্টার মধ্যে ভাঙন অন্তত ৫০ ফুটে বিস্তৃত হয়। এরপর দ্রুত আশপাশের এলাকায় পানি ছড়িয়ে পড়ে।

রাত সোয়া ১০টা পর্যন্ত নোয়াবাদ, চরহামুয়া, আদ্যপাশা, বনগাঁও, কালীগঞ্জ, সুঘর, কটিয়াদি ও আশপাশের এলাকা প্লাবিত হয়। গবাদিপশু নিয়ে অনেক পরিবার বাঁধের ওপর আশ্রয় নেয়।

লস্করপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ সাহেব আলী জানান, রাত ১০টা পর্যন্ত অন্তত দুই হাজার পরিবারের বসতবাড়িতে কোমরসমান পানি উঠে গেছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে জানতে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});