সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৩১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী ইউসিসিএ (বিআরডিবি) লিমিটেডের চেয়ারম্যান চন্দ্র গুপ্ত বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ।

আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. এনামুল করিমের সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা খাদ্য কর্মকর্তা সেলিম হেলালী, উপজেলা পল্লী দারিদ্র্যবিমোচন কর্মকর্তা মো. রুবেল হোসেন, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুমিনুল হক, জেলা ছাত্রদল নেতা আবদু সবুর প্রমুখ।’

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিআরডিবির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা দিবসটির কার্যক্রম নিয়ে গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করা, বিআরডিবির সদস্যদের ঋনের হার কমানোসহ আলোচনা করা হয়।’#

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});