বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশকে খুব মিস করি, দ্রুতই ফিরতে চাই: সাকিব

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকা বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এ। টুর্নামেন্ট শেষে তিনি নেপাল প্রিমিয়ার লিগেও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকলেও নানা জটিলতায় এখনও দেশে ফেরা হয়নি তার।

জাতীয় দলের বাইরে থাকার পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে পারছেন না সাকিব। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর অনেকেই আশা করেছিলেন, দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থের উদ্যোগে সাকিবের দেশে ফেরার পথ সুগম হবে। তবে এখন পর্যন্ত সে বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সাকিব বলেন, তাদের মধ্যে একবার কথা হয়েছে। তবে সেটি মূলত ক্যাপ্টেন কার্ড সংক্রান্ত বিষয়েই সীমাবদ্ধ ছিল।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম রেভ স্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। তাকে প্রশ্ন করা হয়, তিনি ও তার পরিবার বাংলাদেশকে কতটা মিস করেন এবং শিগগির দেশে ফেরার কোনো পরিকল্পনা রয়েছে কি না?

জবাবে সাকিব বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই বাংলাদেশকে মিস করি। দেশে ফেরার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী যে খুব শিগগিরই এটা সম্ভব হবে।”

এত অবদান থাকা সত্ত্বেও দেশে ফিরতে না পারাকে অন্যায় মনে করেন কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, “আমি কী ভাবছি, সেটা বড় কথা নয়। বড় কথা হলো সাধারণ মানুষ কী ভাবছে। তারা যদি মনে করে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, তাহলে হয়তো তাই।”

বর্তমানে এলপিএলে ব্যস্ত থাকা সাকিব টুর্নামেন্ট শেষ করেই নেপাল প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তার এই বক্তব্যে দীর্ঘদিন পর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});