রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশের আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে পাঠানো একটি চিঠি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আইসিসির কাছে বর্তমান বিসিবির জন্য আর্থিক সহায়তা ও ক্রিকেটীয় সরঞ্জাম সরবরাহ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে আইসিসির কাছে পাঠানো ওই চিঠিতে বুলবুল নিজেকে পুনরায় বিসিবির সভাপতি হিসেবে বহাল করার আবেদন জানান। একই সঙ্গে সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।

চিঠি পাওয়ার পর বিষয়টি আইসিসি বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদকে অবহিত করে। এর জবাবে বিসিবিও নিজেদের অবস্থান ব্যাখ্যা করে আইসিসির কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর গতকাল এক ভিডিও বার্তায় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, তিনি কখনোই আইসিসির কাছে বাংলাদেশের অর্থায়ন বন্ধের অনুরোধ করেননি এবং এমন কোনো পদক্ষেপ তার পক্ষে নেওয়া সম্ভব নয়।

ভিডিও বার্তায় বুলবুল বলেন, ‘আমি নাকি আইসিসিকে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করার জন্য রিকোয়েস্ট করেছি—এমন খবর দেখেছি। এটা কখনোই সত্য নয়। আইসিসির কাছে আমি কখনো এমন কোনো অনুরোধ করব না, যাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়।’

তবে বুলবুলের এই বক্তব্যের পরও আইসিসির কাছে পাঠানো বলে দাবি করা একটি চিঠির নথি সামনে এসেছে। ওই নথিতে বাংলাদেশের ক্রিকেটের জন্য আইসিসির আর্থিক সহায়তা এবং ক্রিকেটীয় সরঞ্জাম সরবরাহ বন্ধ রাখার অনুরোধের কথা উল্লেখ রয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও চিঠির সত্যতা এবং এর পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});