মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

২২ সেপ্টেম্বরের মুদ্রা বিনিময় হার


সেপ্টেম্বর ২২, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হারেও নিয়মিত পরিবর্তন হচ্ছে। চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রার সরবরাহ থাকলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি ধাপে ধাপে ডলারের দাম বাড়ানো হয়েছিল। এতে টাকার মানও কিছুটা কমে যায়। তবে বর্তমানে ডলারের দাম আবার কিছুটা কমেছে।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের শুরুতে আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল। পরে তা বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় ওঠে। তবে বর্তমানে ডলার ১২২ টাকা ৭২ পয়সায় লেনদেন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক ও দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর ২০২৬-এর সর্বনিম্ন মুদ্রা বিনিময় হার হলো—

ইউএস ডলার: ১২২ টাকা ৭২ পয়সা ইউরো: ১৪০ টাকা ৬৬ পয়সা পাউন্ড: ১৬৩ টাকা ৯৯ পয়সা কানাডিয়ান ডলার: ৮৭ টাকা ৪১ পয়সা অস্ট্রেলিয়ান ডলার: ৮৭ টাকা ৩১ পয়সা চীনা ইয়েন: ১৮ টাকা ৩৩ পয়সা সিঙ্গাপুরি ডলার: ৯৬ টাকা ১৩ পয়সা ভারতীয় রুপি: ১ টাকা ২৮ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত: ৩০ টাকা ১২ পয়সা সৌদি রিয়াল: ৩২ টাকা ৭০ পয়সা কাতারি রিয়াল: ৩৩ টাকা ৫৭ পয়সা কুয়েতি দিনার: ৩৯৭ টাকা ৮২ পয়সা আরব আমিরাতের দিরহাম: ৩৩ টাকা ৪৪ পয়সা

তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি এবং রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও আনুষ্ঠানিক বাজারের মুদ্রা বিনিময় হারের ব্যবধানও অনেকটা কমে এসেছে।

আইএমএফের শর্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় সাম্প্রতিক সময়ে ডলারের দাম কিছুটা বাড়লেও বর্তমানে তা আবার কমেছে। এতে আমদানিকারক ও ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});