শুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি আঞ্জুম

ঢাকা ইনফো২৪
জুন ২৬, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী তানভীর আঞ্জুম।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে শাখার সদস্যদের নিয়ে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নুরুল হুদা।

সমাবেশে শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি সই করা ব্যালট পেপারে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈনকে বাকৃবি শাখার সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন শাখা সেক্রেটারি হিসেবে তানভীর আঞ্জুমকে মনোনীত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});