মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি ফেরার পথেই নিভে গেল মা-ছেলের জীবন

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাড়ি ফেরার পথেই নিভে গেল মা-ছেলের জীবন

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও ছেলে। প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কনিজা বেগম ও তার ছেলে জুবের আলী। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও তিন সদস্যসহ মোট চারজন।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের সবার বাড়ি উপজেলার বড়দল গ্রামে।

স্থানীয়রা জানান,দুর্ঘটনার পর সড়কে ছিটকে পড়ে আহত হন সিএনজির যাত্রীরা। পরে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কনিজা বেগম ও তার ছেলে জুবের আলীকে মৃত ঘোষণা করেন।

আহত ইদ্রিস আলী,তার মেয়ে জোসনা বেগম ও জামাতা হাকিম উদ্দিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া প্রাইভেটকারের চালক তফাজ্জুল মিয়াকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের স্বজন নাইমুজ্জামান রাফি বলেন,একটি দুর্ঘটনায় আমাদের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। চাচি ও চাচাতো ভাইকে হারিয়েছি। আহতদের চিকিৎসা চলছে।

রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া জানান,দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});