বান্দরবানে জাতীয় যুবশক্তির ১০ নেতা-কর্মীর পদত্যাগ

বান্দরবানে জাতীয় যুবশক্তির ১০ নেতা-কর্মীর পদত্যাগ

বান্দরবানে জাতীয় যুবশক্তির ১০ নেতা-কর্মীর পদত্যাগ

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

মতবিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির জেলা কমিটির ১০ নেতা-কর্মী পদত্যাগ করেছেন। 

পদত্যাগকারীরা হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. শাহাদাত হোসেন, যুগ্ম সদস্যসচিব জুবায়েদ হোসাইন ইমরান, যুগ্ম সদস্যসচিব (যুব উন্নয়ন) আব্দুল্লাহ আল হাসান, মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত এবং সংগঠক আব্দুর রহিম আশিক, নাজমুল আলম, মো. সোহান, মো. সরোয়ার ও মাহমুদুল হাসান অভি।

শনিবার রাতে পদত্যাগী নেতারা জানান, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃত্বের মধ্যে চলমান মতবিরোধ ও কোন্দলের কারণে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাংগঠনিক পরিবেশ নষ্ট হচ্ছে। বারবার কেন্দ্রীয় নেতাদের বিষয়টি অবহিত করা হলেও সমস্যার সুনির্দিষ্ট সমাধান না হওয়ায় তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরও বলেন, সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক মূল্যবোধের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই তারা স্বেচ্ছায় জাতীয় যুবশক্তির সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় যুবশক্তির বান্দরবান জেলা শাখার পদত্যাগী মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত বলেন, ‘এনসিপির নতুন জেলা কমিটি গঠনের পর আমাদের কোনো কার্যক্রমে সম্পৃক্ত করা হয়নি। আমাদের অবহেলা করা হয়েছে। এ কারণেই আমরা পদত্যাগ করেছি।’

এ বিষয়ে জাতীয় যুবশক্তির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, ‘আমি নেতা-কর্মীদের পদত্যাগপত্র পেয়েছি। সেগুলো কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।’ প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর জাতীয় যুবশক্তির ৪১ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা কমিটি গঠন করা হয়।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।