বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বার্মিংহামে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের দাপুটে বিজয়

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বার্মিংহামে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের দাপুটে বিজয়

বার্মিংহামে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের দাপুটে বিজয়

ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহামে স্থানীয় সরকার নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নতুন করে নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ছয়জন বাংলাদেশি প্রার্থী বিজয়ী হয়ে শহরের রাজনৈতিক পরিমণ্ডলে একটি দৃশ্যমান অগ্রগতির বার্তা দিয়েছেন।

নির্বাচিতদের মধ্যে রয়েছেন, আস্টন ওয়ার্ড থেকে ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক আব্দুল মঈন চৌধুরী সুমন এবং বর্তমান কাউন্সিলর মমতাজ হোসেইন। এর মধ্যে সুমন চৌধুরী প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনী অঙ্গনে চমক সৃষ্টি করে বিজয়ের স্বাদ পান।

অন্যদিকে মমতাজ হোসেইন, যিনি পূর্ববর্তী নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর হিসেবে ইতিহাস গড়েছিলেন, এবার লিবারেল ডেমোক্র্যাটসের হয়ে টানা দ্বিতীয়বারের মতো বিজয় নিশ্চিত করেছেন।

লজেলস ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন তাজ উদ্দিন। নিউ টাউন ওয়ার্ডে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রাশিদা বেগম। গেরেটস গ্রিন ওয়ার্ডে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাদেক মিয়া সমসু।

একইভাবে টাইসলি ও হাইগেট ওয়ার্ডে গ্রিন পার্টির হয়ে জয়ী হয়েছেন আতিকুর রহমান।

প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে নিজ নিজ ওয়ার্ডে ভোটারদের আস্থা অর্জন করে তারা বিজয়ের মালা পরেন। এর ফলে বার্মিংহামের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক উপস্থিতি আরো বিস্তৃত ও সমৃদ্ধ হলো।

এই ফলাফল কেবল ব্যক্তিগত বিজয় নয়, বরং বার্মিংহামের স্থানীয় শাসনব্যবস্থায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান প্রভাব, সংগঠিত রাজনৈতিক সক্ষমতা এবং জনভিত্তির শক্ত অবস্থানের একটি সুস্পষ্ট প্রতিফলন বলেই মনে করছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন