রবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

বালুভর্তি বালগেট জব্দ, পাঁচজন আটক

ঢাকা ইনফো২৪
জুন ১৪, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে একটি বালুভর্তি বালগেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (১৪ই জুন) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব পিএসসি এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঝাঁপার চর থেকে এম বি হাবিব নামে একটি কার্গো বোর্ডসহ পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম।

তথ্যানুসন্ধানে জানা যায়, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন বালুখাদক প্রশাসনকে ‘ম্যানেজ’ করে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিলেন। তাঁদের মধ্যে আজ জব্দ হওয়া এম বি হাবিব-এর মালিক জামিরুল অন্যতম।

অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নীলডুমুর ১৭ বিজিবি অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান পরিচালনা করে। সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাঁচজনকে আটক করা হয় এবং বালুভর্তি দুটি কার্গো বোর্ড জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বিজিবি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।