সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিআইপিএস পুনর্গঠনে বোর্ড সভা ডাকার সিদ্ধান্ত

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: বাংলাদেশ ইন্সটিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চলমান বাজেট অধিবেশন শেষে সুবিধাজনক সময়ে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২১ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে কমিটির সদস্যরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সাক্ষাৎকালে লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রতিবেদন স্পিকারের কাছে উপস্থাপন করা হয় এবং প্রতিবেদনটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সংসদীয় গবেষণা, জ্ঞানচর্চা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বিআইপিএস এর কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, বিআইপিএস আইন-২০০১ অনুযায়ী পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হবে। তিনি বলেন, এর ফলে সংসদীয় কার্যক্রম আরও আধুনিক, গবেষণানির্ভর ও কার্যকর হবে।

সাক্ষাৎকালে লাইব্রেরি কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বৈঠকে অংশ নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন