বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

২০২৭-২৮ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে সরকারি পূর্ণ অর্থায়নের উচ্চশিক্ষা বৃত্তির আবেদন চলছে

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

চীনে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষের চীনা সরকারি বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশে চীনের দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করা যাবে।

আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ জানুয়ারি ২০২৭।

প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়, বিষয় এবং পাঠদানের ভাষা অনুযায়ী শর্ত ভিন্ন হতে পারে।

চীনে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডিগ্রির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক কর্মপরিবেশের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

আবেদনে যোগ্যতা কী কী

  • আবেদনকারীদের ভালো শিক্ষাগত ফলাফল ও প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকতে হবে

  • স্নাতকে বয়স সাধারণত ২৫ বছরের নিচে

  • স্নাতকোত্তরে ৩৫ বছরের নিচে

  • পিএইচডিতে ৪০ বছরের নিচে হতে হবে

  • সাধারণ স্কলার কর্মসূচিতে বয়সসীমা ৪৫

  • সিনিয়র স্কলার কর্মসূচিতে ৫০ বছর

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

বৃত্তির সুবিধা

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়ন পাবেন। এর মধ্যে রয়েছে—সম্পূর্ণ শিক্ষাব্যয় বা টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের, আবাসিক হলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া।

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

আবেদন প্রক্রিয়া ও শেষ সময়

চীনা সরকারি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় কর্মসূচির ধরন হিসেবে ‘টাইপ-এ’ নির্বাচন করতে হবে। নির্ধারিত সংস্থা নম্বর হিসেবে ‘০৫০১’ ব্যবহার করতে হবে।

এরপর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন জমা দিতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকার বা অন্যান্য বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হতে পারে।

*বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে চীনা দূতাবাসের ওয়েবসাইটে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · শিক্ষা