সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিবিএসের ‘মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধনী কর্মশালা

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিবিএসের ‘মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধনী কর্মশালা

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ০)

উদ্বোধনী কর্মশালা

X

উদ্বোধনী কর্মশালা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং কোইকা (KOICA)-এর যৌথ উদ্যোগে ‘মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধনের জন্য একটি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়। কোরিয়ান সংস্থা কোইকার (KOICA) সহায়তায় পরিচালিত ‘ক্যাপাসিটি বিল্ডিং অব স্ট্যাটিস্টিকস সার্ভিস বেসড অন প্ল্যাটফর্ম’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য সরকারি শুমারি ও জরিপের প্রাথমিক তথ্য ব্যবহারের সুযোগ উন্মুক্ত করা হয়।

সোমবার (২২ জুন) রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে অনুষ্ঠিত এ কর্মশালায় ল্যাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। ল্যাবের বিষয়ে অংশীজনদের অবহিত করা ও মতামত নেওয়ার জন্য একর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, এ ল্যাব বিবিএসকে শুধু তথ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, বরং আধুনিক ডাটা সার্ভিস প্রদান করা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সুসংহত করবে।

তিনি আরো বলেন, “এ ল্যাব গবেষণা ও নীতি বিশ্লেষণের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। একইসঙ্গে তথ্যের গোপনীয়তা ও জনআস্থা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার বলেন, এ ল্যাবের মাধ্যমে সকল মাইক্রোডেটা শুমারির ক্ষেত্রে ৫ শতাংশ এবং জরিপের ক্ষেত্রে ১০০ শতাংশ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে কোনো ‘র’ (প্রাথমিক) মাইক্রোডেটা ল্যাবের বাইরে নেওয়া যাবে না।

কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম জানান, বিবিএসের সঙ্গে তাদের এই যৌথ প্রয়াস দেশের পরিসংখ্যানগত অবকাঠামোকে আন্তর্জাতিক মানদণ্ডে রূপান্তর করতে সাহায্য করছে।

বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন, এই সুবিধাটি অর্থনীতিবিদ, গবেষক এবং নীতিপ্রণেতাদের জন্য সরকারি ডেটা ব্যবহারের একটি নিরাপদ ও সুশাসিত কাঠামো তৈরি করবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন