সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক, কৃষকদল নেতা কারাগারে

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক, কৃষকদল নেতা কারাগারে

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:১০ এএম   (ভিজিট : ০)

কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হান

X

কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হান

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে শারিরীক সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করতে অস্বীকৃতি এবং হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া রিফাতুল ইসলাম রায়হান মাগুরা শহরের ভায়না গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই নারী সন্তান নিয়ে মাগুরা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। 

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রিফাতুল ইসলাম রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে রায়হান ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। 

পরে বিয়ের বিষয়টি সামনে এলে তিনি তা এড়িয়ে যেতে থাকেন। সর্বশেষ গত ২৫ মে বিয়ের কথা বললে তিনি অস্বীকৃতি জানান এবং হুমকি দিয়ে বাসা থেকে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অন্যদিকে, রিফাতুল ইসলাম রায়হানের পরিবারের সদস্যরা মামলাটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, ব্যক্তিগত উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে। পাশাপাশি তারা মামলার বাদীর অভিযোগ অস্বীকার করে তার ব্যক্তিগত চরিত্র  নিয়েও প্রশ্ন তুলেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});