বিয়ের পর আমির-গৌরীর ভিডিও ভাইরাল

বিয়ের পর আমির-গৌরীর ভিডিও ভাইরাল

বিয়ের পর আমির-গৌরীর ভিডিও ভাইরাল

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রায় ২৫ বছরের পরিচয় ও দুই বছরের প্রেমের পর শনিবার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই তারকা জুটি।

 বিয়ের পর বর-কনের প্রথম নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজিত অন্তরঙ্গ অনুষ্ঠানের সেই আবেগঘন মুহূর্ত এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।

ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে একে অপরের প্রতি অঙ্গীকার করার পর আমির ও গৌরী ধীরলয়ে নাচছেন। 

একপর্যায়ে আমির নববধূকে আলিঙ্গন করেন ও ভালোবাসার চুম্বনে ভরিয়ে দেন। চারপাশে উপস্থিত স্বজনদের করতালি ও উচ্ছ্বাসে মুহূর্তটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।