মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের দায়িত্বে ফোরলান

ঢাকা ইনফো২৪
জুলাই ১৪, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের দায়িত্বে ফোরলান

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ০)

ডিয়েগো ফোরলান।

X

ডিয়েগো ফোরলান।

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর কোচ মার্সেলো বিয়েলসাকে বিদায় বলেছে উরুগুয়ে। তার উত্তরসূরি হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেতে যাচ্ছেন দেশটির সাবেক তারকা ফরোয়ার্ড ডিয়েগো ফোরলান।

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল উরুগুয়েকে। দুটি ড্রয়ে হতাশাজনক টুর্নামেন্টের পর দলের ফলাফল ও পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিয়ে পদ ছাড়েন অভিজ্ঞ কোচ বিয়েলসা।

উরুগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি ইগনাসিও আলোনসো রবিবার টেলিভিশন চ্যানেল টেলেদোসেকে জানান, ৪৭ বছর বয়সী ফোরলান দায়িত্ব নিতে আগ্রহী। দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক সমঝোতা হওয়ার আশা করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন ফোরলান। একই সঙ্গে তিনি উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলকেও কোচিং করাবেন। খেলোয়াড়ি জীবনে উরুগুয়ের হয়ে ১১২ ম্যাচে ৩৬ গোল করা ফোরলান ২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।

কোচ হিসেবে অবশ্য তার অভিজ্ঞতা খুব বেশি নয়। ২০২০ সালে উরুগুয়ের শীর্ষ লিগের ক্লাব পেনিয়ারোলের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০২১ সালে দেশটির দ্বিতীয় বিভাগের একটি দলের কোচ ছিলেন। খেলোয়াড়ি জীবনে ফোরলান দুই মৌসুম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। এরপর অ্যাতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতেও খেলেছেন। 

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});