বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপিত
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে।
রোববার (১২ জুলাই) এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত।
এ সময় উপস্থিত ছিলেন, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা।
সভাশেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ স্বীকৃতি হিসেবে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া মাঠপর্যায়ে কর্মরত শ্রেষ্ঠ পরিদর্শক ও শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।





