শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে অবসর ভেঙে মাঠে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো!

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কিংবদন্তি রোনালদিনহো

কিংবদন্তি রোনালদিনহো

চমক জাগানো এক খবর এসেছে বিশ্বকাপের মাঝেই। প্রায় এক যুগ আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি রোনালদিনহো আবারও মাঠে ফিরছেন। তবে এই ফেরা ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নয়। 

৪৬ বছর বয়সী রোনালদিনহো ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নার সঙ্গে যুক্ত হয়েছেন। ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি শুধু ক্লাবটির হয়ে খেলবেনই না, রাভেন্নার শেয়ার কিনে উন্নয়ন প্রকল্পেও বিনিয়োগ করবেন।

রাভেন্না ক্লাব আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর যোগদান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ক্লাবের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন।

নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদিনহো। তিনি বলেন, ‘নতুন রং, কিন্তু একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও ও তার পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল। সেই আনন্দই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।’

তবে রোনালদিনহোকে পুরো মৌসুমজুড়ে নিয়মিত খেলতে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। জানা গেছে, বিশেষ কিছু ম্যাচে তিনি মাঠে নামতে পারেন। পাশাপাশি ক্লাবের প্রচারণা ও বিভিন্ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সৃজনশীল খেলোয়াড় হিসেবে পরিচিত। ২০০৫ সালে ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি বার্সেলোনাকে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবারের মতো পেশাদার ফুটবল খেলার পর ২০১৫ সালে অবসরে যান রোনালদিনহো। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন