শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ইরানের বিজয়ের প্রতিধ্বনি এবং প্রতিরোধ শক্তির সাফল্য বিশ্ব শিগগিরই দেখবে বলে মন্তব্য করেছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদোল্লাহি।  সেইসঙ্গে তিনি ইসরাইলকে একটি ‘আগ্রাসী শত্রু’ হিসেবেও উল্লেখ করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে এ কথা বলা হয়েছে। 

মেজর জেনারেল গোলামআলি রশিদ এবং আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠানো বার্তায় আবদুল্লাহি এসব কথা বলেন।

মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেন, রশিদ ও তার ছেলের মৃত্যু ইরানের জন্য বেদনাদায়ক ছিল, তবে একই সঙ্গে এটি দেশের প্রতিরোধক্ষমতা ও জাতীয় শক্তিরও প্রমাণ দিয়েছে।

আবদুল্লাহির ভাষ্য, ‘দুর্বল ও লোভী শত্রু ভেবেছিল, ইরানের সামরিক কৌশলবিদদের শারীরিকভাবে হত্যা করে দেশের প্রতিরক্ষা-সংকল্পে ফাটল ধরানো যাবে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু তারা বুঝতে পারেনি যে শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তার একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন।’

আবদুল্লাহি দাবি করেন, রশিদের দেখানো কৌশলগত পথ অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনী এখনও শত্রুর তথাকথিত ‘জটিল হাইব্রিড ও জ্ঞানগত যুদ্ধ’ মোকাবিলা করে যাচ্ছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।