সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষ্যে টঙ্গীতে আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষ্যে টঙ্গীতে আলোচনা সভা

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিশুশ্রম নির্মূল, শিশুদের শিক্ষা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধি করা।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন, গাজীপুর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ, গাজীপুর)-এর যৌথ উদ্যোগে ডাইফ, গাজীপুরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সালমা খাতুন। 

সভায় সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম. এম. মামুন-অর-রশিদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ও নারী অধিকারকর্মী ও আলোকচিত্রী তাসলিমা আখতার, বিজিএমইএ এর সহকারী সচিব মোঃ কাউসার রাশেদ, কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক প্রকৌশলী মো: রাকিবুল হাসান,  সহকারী মহাপরিদর্শক মো: রবিউল ইসলাম বাঁধন।

সভায় সভাপতি ও বিশেষ অতিথির পাশাপাশি বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার কামনাশীষ নকলেক, ওয়াল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার মিল্টন সরকার, শিল্প সম্পর্কিত মিলনায়তানের কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, তাসলিমা আক্তার, মোসাঃ ফারজানা হোসাইন, পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন, মোঃ মেজবাহুর রহমান, আজিজুল রহমান, এজিএস ইন্টারন্যাশনাল এডমিন কেএম জাহিদুর ইসলাম এবং মো: রাকিবুল হাসান। সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী মহাপরিদর্শক জনাব তাসলিমা রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক শৈশবকে বাধাগ্রস্ত করে। বক্তারা উল্লেখ করেন, ১৪ বছরের নিচে কোনো শিশুকে কাজে নিয়োগ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া ১৮ বছরের নিচের শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করাও আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। শিশুশ্রম বন্ধে সরকার, নিয়োগকর্তা, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

“Red Card to Child Labour: Fair Play for Children, Decent Work for Adults” এই বৈশ্বিক স্লোগানকে সামনে রেখে বক্তারা শিশুশ্রম নির্মূলে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে শিশুদের বিদ্যালয়মুখী করার ওপর গুরুত্বারোপ করে বলা হয়, শিশুর স্থান কর্মক্ষেত্রে নয়, শিক্ষাঙ্গনে। প্রয়োজনে শ্রম কল সেন্টার ১৬৩৫৭ এবং জাতীয় শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

 

ওয়াল্ড ভিশন বাংলাদেশ, আইএলও এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});