বরগুনার বেতাগীতে স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বেতাগী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা।
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডাঃ আবুল ফাত্তাহ, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা। বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি সোহেল হাফিজসহ সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা এবং স্থানীয় নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
সালাউদ্দিন/সাএ