বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেলকুচিতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বেলকুচিতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:০০ এএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার চরসমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সিয়াম আহমেদ (১৮) ওই গ্রামের কৃষক মো. সুরুজ্জামানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ঈমান আলী জানান, বুধবার সকালে সিয়াম আহমেদসহ ৩ থেকে ৪ জন শিক্ষার্থী চরসমেশপুর এলাকার একটি জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন। কাজ চলাকালে হালকা বৃষ্টি শুরু হলেও তারা মাঠে থেকেই কাজ চালিয়ে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে সিয়াম আহমেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা অন্যরা অল্পের জন্য রক্ষা পান।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খোলা মাঠে কৃষিকাজের সময় বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তারা কৃষকদের আবহাওয়া খারাপ হলে মাঠে কাজ না করার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});