বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:০১ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
“সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে জেলা পুলিশের আয়োজনে বেলকুচি থানা প্রাঙ্গণে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ শেষে একটি র্যালী বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
সমাবেশে জেলা পুলিশ সুপার সাইফুর রহমান সানতু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। তিনি বক্তব্য প্রদানকালে বলেন, ফ্যাসিষ্ট সরকার পালিয়ে যাওয়ার পর এই দেশে কোন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গা হয়েছে এমন নজির নেই। গনঅভ্যুত্থানের পর কোন ধর্মীয় গোত্রের প্রতি আঘাত আসেনি। ফ্যাসিষ্ট সরকার যখনই কোন আন্দোলন আভাস পেয়েছে , তখনই তারা বিএনপিকে দমিয়ে রাখতে মন্দির ভেঙ্গে বিএনপি’র নামে মামলা দিয়েছে।
এমপি বলেন, ফ্যাসিষ্ট সরকার পালিয়েছে। পালিয়ে যাওয়ার পর জনগন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশে ন্যায় প্রতিষ্ঠা করেছে।
তিনি আরও বলেন, এদেশ সকল ধর্মের মানুষের।
আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে সুখে শান্তিতে বসবাস করবো, একে অপরের কাঁধে হাত রেখে দেশের উন্নয়নে কাজ করবো। বক্তব্য শেষে তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন থাকারও আহব্বান করেন।
জেলা পুলিশ সুপার সাইফুর রহমান সানতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্য নাথ রায়সহ বিএন’পি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি সকল ধর্মের মানুষের উপস্থিতিতে একটি র্যালী বের করা হয়। র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।