সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেলজিয়ামের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলবে যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বেলজিয়ামের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলবে যুক্তরাষ্ট্র

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ০)

ক্রীড়া ডেস্ক

X

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার হাতছানিতে সাড়া দিতে, সহজাত ও আক্রমণাত্মক ফুটবল খেলার প্রয়োজন দেখছেন ক্রিস্টিয়ান পুলিসিক। যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড বললেন, নিজেদের সামর্থ্যে তাদের আস্থার কমতি নেই একটুও।

সিয়াটলে আজ ৭ জুলাই ৬টায় (এএম) উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হবে এই দুই দল। যুক্তরাষ্ট্র নিজেদের মাঠে, গ্যালারিভরা সমর্থকদের সামনে খেলবে।

বিশ্বকাপের মঞ্চে দুই দলের সবশেষ দেখার স্মৃতি যুক্তরাষ্ট্রের জন্য হতাশার। ২০১৪ বিশ্বকাপে গোলকিপার টিম হাওয়ার্ডের দারুণ দৃঢ়তা সত্ত্বেও, বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলে হেরেছিল তারা।

আর সব মিলিয়ে দুই দলের সবশেষ মুখোমুখি লড়াইও যুক্তরাষ্ট্রের জন্য হতাশার। গত মার্চের প্রীতি ম্যাচে ৫-২ গোলে উড়ে যায় এবারের বিশ্বকাপের সহ-আয়োজকরা। তাই বেলজিয়ামকে সমীহ করছেন পুলিসিক। তবে তার বিশ্বাস, পাশার দান উল্টে দেওয়ার সামর্থ্য আছে তাদের। আমরা জানি, বেলজিয়াম কী করতে পারে। তাদের দারুণ সব খেলোয়াড় আছে, যারা খুবই দ্রুত পার্থক্য গড়ে দিতে পারে। কিন্তু আমরা নিজেদের খেলার ধরণ পুরোপুরি বদলাব না। অবশ্যই আমরা আগ্রাসী ফুটবল খেলতে চাই এবং তাদেরকে আঘাত করার চেষ্টা করব, যেমনটা আমরা এই টুর্নামেন্টে অন্য দলগুলোর সাথে করেছি।”

গত মার্চের ওই বড় ব্যবধানের হারে দমে যেতে রাজি নন পুলিসিক। ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড বললেন, আত্মবিশ্বাসের কমতি নেই তাদের। “মার্চের ওই ফল সত্ত্বেও আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি, আমরা কী করতে পারি। আমরা মনে করি, আমরা লড়াইয়ে টিকে থাকতে পারব-কেবল টিকে থাকাই নয়, সেরা দলের বিপক্ষে ম্যাচে কিছু সময় আধিপত্যও করতে পারিৃআমি মনে করি, আত্মবিশ্বাসী হওয়ার রসদ আমাদের আছে। কেননা, আমরা আমেরিকান, আমরা এটাই করি। আমরা বিশ্বাস করি, সবকিছুই সম্ভব।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});