রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেলাবোতে চাঞ্চল্যকর আজিমুল হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

বেলাবোতে চাঞ্চল্যকর আজিমুল হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলার বীরবাঘবের গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ। 

শনিবার দিবাগত রাত দুইটা ত্রিশ মিনিটে ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল থানার হেপি হোমস আবাসিক এলাকার জনৈক নূরুল ইমলাম ধ্যান্দার রিক্সার গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী রুবেল মিয়া নেত্রকোনা জেলার মদন থানার ফতেহপুর গ্রামের মোঃ সফর আলীর ছেলে। 

জানাযায়, গ্রেফতারকৃত রুবেল বেলাবো উপজেলার বীরবাঘবের গ্রামের আজিমুল কাদের ভূঁইয়ার পোল্ট্রি মুরগী ফার্মে কর্মচারী হিসাবে কাজ করতো। এ সুযোগে চলতি বছরের ২৭ জানুয়ারী তারিখে আসামী রুবেল আজিমুল কাদের ভূঁইয়াকে হত্যা করে তারই মুরগীর ফার্ম সংলগ্ন মুরগীর বর্জ্র ফেলার ডোবার পানিতে  বস্তা বন্ধি করে লাশ ফেলে লাশ পালিয়ে যায়।

হত্যাকান্ড সংগঠিত করার পর খুনি রুবেল নিহত আজিমুল কাদের ভূঁইয়ার দুটি মুরগী ফার্ম হতে বিশ লক্ষ টাকার চার হাজার মুরগী পিকআপ ভ্যানে করে চুরি করেনিয়ে যায়। এদিকে আজিরুল কাদের ভূঁইয়া দুই দিন নিখোঁজ থাকার পর ২৯ জানুয়ারী তার মুরগী ফেলার বর্জ্র ভরপুর গর্ত থেকে আজিমের লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে  বেলাবো পুলিশ। মামলা দায়েরের পর দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার জনৈক নুরুল ইসলাম ধ্যান্দার রিকসার গ্যানেজ হতে খুনি রুবেলকে গ্রেফতার করে| আমি রুবেলের ফাসির দাবী করছি।

নিহতের বড় বোন ইয়াসমিন কান্নাজড়িত কন্ঠে জানান,আমার ভাইকে নির্মমভাবে এই খুনি হত্যা করেছে| আমরা তার সবোচ্চ শাস্তি ফাঁসি চাই।

মামলার বাদী মোঃ আনোয়ার হোসেন কাদের ভূঁইয়া ওরফে আলমগীর তার ভাইয়ের খুনিকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা চাই খুনি রুবেলকে যেন ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যুদন্ড প্রদান করা হয়।

বেলাবো থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ জানান, চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়াকে হত্যা করে তার লাশ মুরগীর বজ্র ফেলার একটি ডোবায় বস্তাবন্দি করেফেলে দেয়। এসময় আসামী রুবেল প্রায় বিশলক্ষ টাকার মুরগী চুরি করে পালিয়ে যায় গ্রেফতারকৃত রুবেল ও তার আরেক সহযোগী। তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। 

নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক স্যারের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম তার ফোর্সদের নিয়ে ২৮ জুন ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});