রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ফের দারুণ জয় আর্জেন্টিনার। বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল মেসি ও তার সতীর্থরা। টানা সবগুলো ম্যাচে জয় নিয়ে নকআউট পর্বে গেছে আর্জেন্টিনা। আর এই জয়ে শোবিজ তারকারাও ভীষণ উচ্ছ্বসিত।

চঞ্চল চৌধুরী : মেসির ছবি শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী মজার ছলে লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’

তৌসিফ মাহবুব : অভিনেতা তৌসিফ মাহবুবও মেসির ভক্ত। ফ্রি কিকে অনিন্দ্য এক গোলে দলকে এগিয়ে নিয়েছেন এই মহাতারকা। তাকে নিয়ে তোসিফ লিখেছেন, ‘সে কখনো হতাশ করে না।’

নাদিয়া আহমেদ : অভিনেত্রী নাদিয়া আহমেদের প্রিয় দল আর্জেন্টিনা। তাদের খেলা দেখতে আমেরিকায় অবস্থান করছেন তিনি। সেখান থেকেই জয়ের আনন্দ প্রকাশ করেছেন এভাবে, ‘ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।’

ইরফান সাজ্জাদ : আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ইরফান সাজ্জাদ। খেলা নিয়ে ভীষণ সরব এ অভিনেতা। গতকালের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন নিন্দুকদের ব্যাঙ্গ করে। লিখেছেন, ‘লাস্ট ম্যাচে পেনাল্টি পাওয়ার পরও গোল দিতে পারে নাই দেখে এখন এই ছেলেকে ফিফা ফ্রি কিক দেয়া শুরু করেছে! এই ছেলেটা আবার ফ্রি কিকে পেনাল্টি থেকে ভালো গোল করে! এভাবেই ছেলেটাকে গোল্ডেন বুট দিয়ে দেবে ফিফা! তীব্র প্রতিবাদ জানাই!’

সজল: অভিনেতা আব্দুন নূর সজলের প্রিয় দল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনার এমন জয়ে উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না। আর্জেন্টিনার জার্সিতে ছবি দিয়ে লিখেছেন, ‘আমি ব্রাজিল সাপোর্টার। কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না। মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার আজকের জয়টার জন্য অভিনন্দন।’

শ্রাবণ্য তৌহিদা : উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, ‘আপনি যে কোনো দলই সাপোর্ট করতে পারেন, যে কোনো খেলোয়াড়কে প্রশংসা করতে পারেন। কিন্তু মেসিকে যদি অসম্মান করেন, সেটা আপনারই সীমাবদ্ধতা। লিওনেল মেসি তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এর জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই।’

মালাইকা : ছোট পর্দার তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরীরও প্রিয় দল আর্জেন্টিনা। তিনি জার্সি পরে ভিক্টোরি সাইন দিয়ে ছবি তুলেছেন। আর লিখেছেন, ‘শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।’

খায়রুল বাসার : আর্জেন্টিনা সমর্থক অভিনেতা খায়রুল বাসার অবশ্য রীতিমতো ফর্মে আছেন। মেসির গোল নিয়ে লিখেছেন, ‘মেসি আসবেন আর গোল হবে না- এটা তো বেমানান। তাই এক গোল করেই থেমেছেন। অল্পতেই কাজ হলে অতিরিক্ত ভয় দেখানোর দরকার কী!’ আরেক পোস্টে আর্জেন্টিনার জার্সি পরে নিজেকে মেসির ‘বিকল্প’ ঘোষণা করে মজা করে লেখেন, ‘আজ নাকি মেসি বসে থাকবে। ততক্ষণ আমার নেমে যেতে হবে মেসি হয়ে। আর্জেন্টাইন সমর্থকদের পাশে নিয়ে আজ থাকলাম লাওতারো- ডি পল- এনজো – এমি মার্টিনেজদের সাথে।’

পূজা চেরি : চিত্রনায়িকা পূজা চেরিও নিজের সমর্থনের কথা জানিয়েছেন আবেগঘন ভাষায়। তিনি লিখেছেন, ‘প্রতিটি গোল, প্রতিটি চোখের জল, প্রতিটি বিজয়ের মধ্যে দিয়ে আজীবন আর্জেন্টিনার সঙ্গেই আছি। ভালোবাসা সবসময়।”

বিশ্বকাপের লড়াই এখন মাঠে যতটা, সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন ঠিক ততটাই। আর সেই লড়াইয়ে তারকারাও নিজেদের প্রিয় দলের হয়ে রীতিমতো ‘ফর্মে’ আছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});