বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, লাখ টাকা জরিমানা


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় সার, বীজ, কীটনাশক, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানে নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে আগে সতর্ক করা হলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে।

অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকা দামের ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া বেশি দামে সার বিক্রি করলেও ক্রেতাদের ভাউচার দেওয়া হচ্ছিল না এবং বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হয়নি।

অভিযানকারীরা প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশকও পান। পাশাপাশি বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

পূর্বে সতর্ক করার পরও একই ধরনের অনিয়ম করায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন অফিসের মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});