শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপি সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় সামগ্রী জব্দ করা হয়। 

শুক্রবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল

এস এম শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রলবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় অবৈধ

বাসমতি চাউল, গরু, মোবাইল ফোন ও গাঁজা  জব্দ করা হয়। জাব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় সাড়ে ২৩ লাক্ষ টাকা। 

অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});