রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভলিবলের জমজমাট লড়াইয়ে নেপালকে হারাল বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভলিবলের জমজমাট লড়াইয়ে নেপালকে হারাল বাংলাদেশ

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:২৩ পিএম   (ভিজিট : ০)

নেপালকে হারানোর উচ্ছ্বাস বাংলাদেশের হরসিন-সুজনদের।

X

নেপালকে হারানোর উচ্ছ্বাস বাংলাদেশের হরসিন-সুজনদের।

পাঁচ সেটেই লড়াই হলো জমজমাট। তবে, নেপালের বিপক্ষে ম্যাচটা হাসিমুখে শেষ করল বাংলাদেশ। কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় জয় পেল তারা।

পাকিস্তানের ইসলামাবাদে হওয়া এই প্রতিযোগিতায় রোববার রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ম্যাচে ৩-২ সেটে (২৫-১৮, ১৯-২৫, ২৫-২১, ২৩-২৫, ১১-১৫) জিতেছে বাংলাদেশ।

উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল। তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৩-২ সেটে হারিয়ে জয়ে ফিরেছিল দল।

নেপালের বিপক্ষে প্রথম সেটে দারুণ লড়াই করলেও, ছন্দ হারিয়ে বাংলাদেশ হেরে যায় ৭ পয়েন্টে। দ্বিতীয় সেটে শুরু থেকে আধিপত্য করে নিয়ন্ত্রণ নেন হরসিত-সুজনরা। শেষ দিকে নেপাল ঘুরে দাঁড়ালেও, বাংলাদেশ ৬ পয়েন্টে জিতে সমতায় ফিরে।

পরের দুই সেটে লড়াই হয় আরও তীব্র। ৪ পয়েন্টের ব্যবধানে তৃতীয় সেট জিতে নেয় নেপাল। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে চতুর্থ সেট জিতে ম্যাচ পঞ্চম সেটে নিয়ে যায় বাংলাদেশ। সেখানে দাপটের সাথে খেলে ১৫-১১ ব্যবধানে জিতে তারা।

পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশ-এই ছয় দল অংশ নিচ্ছে এবারের আসরে। রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে সোমবার শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});