রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন আয়ে বড় লক্ষ্যে সরকার: তথ্যমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী ফিফা বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় অঙ্কের মুনাফা অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার ২৬ জুলাই তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও দূরদর্শী পরিকল্পনার ফলে সরকারি রাজস্বের এক টাকাও ব্যয় না করে সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ দেশের দর্শকদের জন্য সম্প্রচার করা সম্ভব হয়েছে। কৃচ্ছ্রসাধন নীতির মধ্যেও যাতে দেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিকল্প কাঠামো তৈরি করা হয়েছিল।

তিনি বলেন, “এবার আমরা শূন্য ব্যয়ে বিশ্বকাপ সম্প্রচার করতে সক্ষম হয়েছি। আগামী বিশ্বকাপে আমাদের লক্ষ্য শুধু বিনা খরচে সম্প্রচার নয়, বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে উল্লেখযোগ্য আয় করে এটিকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করা।”

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর জন্য ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে ধন্যবাদপত্র গ্রহণ করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম।

তথ্যমন্ত্রী সফল সম্প্রচার কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান ইতিবাচক পরিবেশের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের নেতৃত্বে গত কয়েক মাসে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি দক্ষ মানবসম্পদও তৈরি হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং একটি সম্ভাবনাময় ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});