শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে চায়না দুয়ারী জাল ধ্বংস

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে চায়না দুয়ারী জাল ধ্বংস

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৩৮ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৭:৪০ পিএম  (ভিজিট : ২)

জাল ধ্বংস

X

জাল ধ্বংস

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে অষ্টমনিষার শিংগাড়ী বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মৎস্য নিধন বন্ধের জন্য  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিনব্যাপী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যেগে এবং প্রশাসন-পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী উপজেলার অষ্টমনিষা ইউপি’র শিংগাড়ি বিলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রায় ২লাখ মূৃল্যের ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আযম (চঃদঃ) জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা, ডিম ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। এতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি দেশের মৎস্যসম্পদও মারাত্মক হুমকির মুখে পড়ে। এ কারণে মৎস্যসম্পদ রক্ষা ও জীববৈচিত্র‍্য সংরক্ষণে এ অভিযান পরিচালিত হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, আদালতের  সত্যতা স্বীকার করেছেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});