সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভারতে আবার আন্দোলনের ইঙ্গিত, বৈঠকে বসছে ককরোচ পার্টি

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ভারতে আবার আন্দোলনের ইঙ্গিত, বৈঠকে বসছে ককরোচ পার্টি

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ভারতে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে। এ লক্ষ্যে আগামী বুধবার (৫ আগস্ট) সংগঠনটির কোর কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানিয়েছে, প্রায় এক মাসব্যাপী আন্দোলনের পর সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের কিছু সময় পরিবারের সঙ্গে কাটানোর পরামর্শ দেওয়া হয়েছিল। একই সময়ে কোর কমিটির সদস্যদের সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মতামত এবং বিভিন্ন প্রস্তাব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়।

সংগৃহীত মতামত ও সুপারিশের ভিত্তিতেই ৫ আগস্টের বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

এদিকে সংসদ অভিযান কর্মসূচির দিন আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে সিজেপি।

সংগঠনটির দাবি, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং যাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের আইনি জটিলতা থেকে মুক্তি দিতে হবে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাওয়ার বার্তা দিলেই হবে না। আন্দোলনে আহত শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

তার ভাষায়, যেসব শিক্ষার্থীর মাথা, হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে কিংবা পেলেট গানের শিকার হয়েছে, তাদের কাছে আগে ক্ষমা চাইতে হবে। এরপরই সরকার আন্তরিকতার দাবি করতে পারে।

সিজেপির নেতারা ইঙ্গিত দিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না এলে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});